ঝিনাইদহে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে একটি ব্যাগ থেকে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয় এক ফল ব্যবসায়ীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে।

স্থানীয় ফল বিক্রেতা নিশান হোসেন জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে পুরাতন ডিসি কোর্টের সামনে তার অস্থায়ী ফলের দোকান খুলতে যান। দোকান খোলার সময় সেখানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন তিনি। ব্যাগটি লক্ষ্য করলে এর ভেতরে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি ককটেল সদৃশ বস্তু দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগে থাকা বস্তু দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঝিনাইদহ সদর থানার এসআই সুশান্ত কর্মকার বলেন, উদ্ধার করা ককটেল সদৃশ দুটি বস্তু থানায় নেওয়া হয়েছে। নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে কে বা কারা এগুলো সেখানে রেখে গেছে, তা শনাক্ত করে তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আরও পড়ুন

তেঁতুলিয়া সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টা, বিজিবির হাতে আটক ৪

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় চার তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার শারিয়ালজোত...

আরও পড়তে পারেন

তেঁতুলিয়া সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টা, বিজিবির হাতে আটক ৪

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় চার তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার শারিয়ালজোত...

মধুমতি ব্যাংক ঝিকরগাছা শাখার অধীনে হাজিরহাট এজেন্ট পয়েন্টের জমকালো উদ্বোধন

গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে যশোরের মনিরামপুরের হাজিরহাট বাজারে উদ্বোধন হলো মধুমতি ব্যাংক পিএলসির নতুন এজেন্ট ব্যাংকিং পয়েন্ট। মধুমতি ব্যাংকের ঝিকরগাছা শাখার অধীনে এবং স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘পিয়াল এন্টারপ্রাইজ’-এর পরিচালনায় আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার) এই আউটলেটটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।

আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানায় গিয়ে জামায়াত-বিএনপির ৮ জন আটক

কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় আটক এক আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে গিয়ে জামায়াতের এক নেতা ও বিএনপির দুই কর্মীসহ আটজনকে আটক করেছে...