কুষ্টিয়া সীমান্তে চার ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে বিজিবির বাধা ও প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত ওই চারজনকে ভারতে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

রোববার (১১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের ১৫৩/৯-এস পিলার থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, ভারতের ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের উদয় কিষাণ ক্যাম্পের একটি টহল দল পরিচয় অজ্ঞাত চার ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশের দিকে পাঠানোর চেষ্টা করে। তাদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী ছিলেন।

সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে বাধা দেন। একই সঙ্গে পুশইনের চেষ্টা ঠেকাতে অবস্থান নেন এবং প্রতিবাদ জানান। বিজিবির তৎপরতায় বিএসএফের ওই প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে সকাল আনুমানিক ৮টার দিকে চার ভারতীয় নাগরিককে ভারতের ভেতরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত আইন লঙ্ঘন এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত দিয়ে এ ধরনের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিজিবি সব সময় প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

মধুমতি ব্যাংক ঝিকরগাছা শাখার অধীনে হাজিরহাট এজেন্ট পয়েন্টের জমকালো উদ্বোধন

গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে যশোরের মনিরামপুরের হাজিরহাট বাজারে উদ্বোধন হলো মধুমতি ব্যাংক পিএলসির নতুন এজেন্ট ব্যাংকিং পয়েন্ট। মধুমতি ব্যাংকের ঝিকরগাছা শাখার অধীনে এবং স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘পিয়াল এন্টারপ্রাইজ’-এর পরিচালনায় আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার) এই আউটলেটটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।

আরও পড়তে পারেন

ঝিনাইদহে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে একটি ব্যাগ থেকে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয় এক ফল ব্যবসায়ীর...

আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানায় গিয়ে জামায়াত-বিএনপির ৮ জন আটক

কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় আটক এক আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে গিয়ে জামায়াতের এক নেতা ও বিএনপির দুই কর্মীসহ আটজনকে আটক করেছে...