পবিত্র রমজান উপলক্ষে ইফতার আয়োজন সফল করতে আগামীকাল একটি সাধারণ সভা ডেকেছে ঢাবি ফোরাম মাগুরা জেলা। ২০২৬ সালের ইফতার অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে এই সভায় সংগঠনের সদস্য ও সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সভা অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে ৭টা ৪০ মিনিট পর্যন্ত। ইফতার ও তারাবির সময় বিবেচনায় নিয়ে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
সভাস্থল নির্ধারণ করা হয়েছে মাগুরা শহরের সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ কার্যালয়ে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শহর ও শহর সংলগ্ন এলাকায় বসবাসকারী সদস্যদের সক্রিয় অংশগ্রহণের ওপরই এবারের ইফতার আয়োজনের সফলতা অনেকাংশে নির্ভর করছে।

আয়োজকরা জানান, সদস্যদের উপস্থিতি ও গঠনমূলক মতামত ইফতার আয়োজনকে আরও সমৃদ্ধ করবে। অন্যথায় প্রয়োজনীয় সমন্বয় ও প্রস্তুতির অভাবে চলতি বছরে ইফতার আয়োজন বাস্তবায়ন কঠিন হয়ে পড়তে পারে।
সভায় উপস্থিত থেকে সকলকে মতামত প্রদানের মাধ্যমে আয়োজন সফল করার আহ্বান জানানো হয়েছে।

