― Advertisement ―

spot_img

নিখোঁজ

সামিউল ইসলাম কথা ছিল আমাদের,সন্ধ্যা সাতটায় হবে দেখা।মেঘ ভেঙে নেমে এলো ভারি বৃষ্টি।বাসস্টপে দাঁড়িয়ে সারাটা রাত ভিজলাম।চায়ের টং থেকে কয়েকটা লোক,ধোঁয়া ওঠা গরম চা গিলতে...

নিখোঁজ

সামিউল ইসলাম

কথা ছিল আমাদের,
সন্ধ্যা সাতটায় হবে দেখা।
মেঘ ভেঙে নেমে এলো ভারি বৃষ্টি।
বাসস্টপে দাঁড়িয়ে সারাটা রাত ভিজলাম।
চায়ের টং থেকে কয়েকটা লোক,
ধোঁয়া ওঠা গরম চা গিলতে গিলতে দেখছিল আমাকে।
আর বলছিল,
লোকটা পাগল হবে হয়তো।
কখনো আর মানুষ হ‌ওয়া হয়নি!