কুষ্টিয়ায় শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাংচুর, চিকিৎসক আহত

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুই চিকিৎসক আহত হয়েছেন।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম।

জানা যায় নিহত শিশুর নাম রাফি (৩)। সে ওই গ্রামের সাব্বির হোসেনের ছেলে।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় রাফি। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় মিরপুর ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর হাসপাতাল চত্বরে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উত্তেজিত স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যক্তি চিকিৎসকের কক্ষে ঢুকে অসদাচরণ করেন বলে অভিযোগ ওঠে। পরে ১১ নম্বর মেডিকেল অফিসারের কক্ষসহ হাসপাতালের বিভিন্ন স্থানে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় ডা. আব্দুস সামাদ ও ডা. জান্নাতুল রিয়া নামে দুই চিকিৎসক আহত হয়েছেন।

ঘটনার খবর পেয়ে মিরপুর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের পরিবারের দাবি, চিকিৎসকের অবহেলার কারণে রাফির মৃত্যু হয়েছে। তবে চিকিৎসকের সঙ্গে খারাপ আচরণ ও ভাংচুরের ঘটনা অস্বীকার করেছেন তারা।

হাসপাতালের চিকিৎসক ডা. জান্নাতুল রিয়া বলেন, স্বজনদের প্রিয়জন হারানোর বেদনা আমরা সহানুভূতির সঙ্গে দেখি। তবে হাসপাতালে জরুরি সেবাকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত করে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ভাংচুরের ঘটনায় জড়িতদের সনাক্তসহ গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

তেঁতুলিয়া সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টা, বিজিবির হাতে আটক ৪

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় চার তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার শারিয়ালজোত...

আরও পড়তে পারেন

তেঁতুলিয়া সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টা, বিজিবির হাতে আটক ৪

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় চার তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার শারিয়ালজোত...

মধুমতি ব্যাংক ঝিকরগাছা শাখার অধীনে হাজিরহাট এজেন্ট পয়েন্টের জমকালো উদ্বোধন

গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে যশোরের মনিরামপুরের হাজিরহাট বাজারে উদ্বোধন হলো মধুমতি ব্যাংক পিএলসির নতুন এজেন্ট ব্যাংকিং পয়েন্ট। মধুমতি ব্যাংকের ঝিকরগাছা শাখার অধীনে এবং স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘পিয়াল এন্টারপ্রাইজ’-এর পরিচালনায় আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার) এই আউটলেটটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।

ঝিনাইদহে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে একটি ব্যাগ থেকে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয় এক ফল ব্যবসায়ীর...