চুয়াডাঙ্গায় ৮১ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য, ওষুধসহ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৮১ লাখ ৭০ হাজার ৬৫০ টাকা। 

শনিবার দুপুর ১২টায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান। চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র অধীনস্থ দর্শনা, মুন্সিপুর, বড়বলদিয়া, মুজিবনগর, বুড়িপোতা, রুদ্রনগর, জগন্নাথপুর ও ঠাকুরপুর বিওপির টহল দল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।

জব্দ মালামালের মধ্যে রয়েছে ৬৮ বোতল ভারতীয় মদ, ১০৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৭ হাজার ৬৮০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪ হাজার ৫৯০ পিস বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ, ৬৩০ পিস বিভিন্ন ধরনের ভারতীয় ইনজেকশন, ৩৬ পিস ভারতীয় সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২০ পিস ভারতীয় ভায়াক্রাম ট্যাবলেট, ৪ কেজি ভারতীয় পেঁয়াজের বীজ, ১৩ পিস চায়না দোয়ারী জাল, ১২ পিস বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস এবং ৪ পিস ভারতীয় থ্রি-পিস। 

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্ত এলাকা নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

তেঁতুলিয়া সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টা, বিজিবির হাতে আটক ৪

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় চার তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার শারিয়ালজোত...

আরও পড়তে পারেন

তেঁতুলিয়া সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টা, বিজিবির হাতে আটক ৪

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় চার তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার শারিয়ালজোত...

মধুমতি ব্যাংক ঝিকরগাছা শাখার অধীনে হাজিরহাট এজেন্ট পয়েন্টের জমকালো উদ্বোধন

গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে যশোরের মনিরামপুরের হাজিরহাট বাজারে উদ্বোধন হলো মধুমতি ব্যাংক পিএলসির নতুন এজেন্ট ব্যাংকিং পয়েন্ট। মধুমতি ব্যাংকের ঝিকরগাছা শাখার অধীনে এবং স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘পিয়াল এন্টারপ্রাইজ’-এর পরিচালনায় আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার) এই আউটলেটটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।

ঝিনাইদহে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে একটি ব্যাগ থেকে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয় এক ফল ব্যবসায়ীর...