Homeসাহিত্যগল্পএকগুচ্ছ রজনীগন্ধা

একগুচ্ছ রজনীগন্ধা

উম্মে সালমা

ক্লান্ত শরীরে নদীর পাড়ে একগুচ্ছ রজনীগন্ধা বসে আছি চোখ বন্ধ করে, কি সুন্দর বাতাস বয়ে যাচ্ছে,মন জুড়িয়ে যাচ্ছে হাওয়ায়। পুরো শরীরটাই সতেজ হয়ে যাচ্ছে।একা একা বসে এই সুন্দর পরিবেশ টা অনুভব করছি।ইসস পাশে যদি থাকতো কোনো অপ্সরা তাহলে নির্ঘাত পাড়ি দিতাম বিকাল ঘনিয়ে সন্ধ্যা।

কী?
কী ভাবছেন?
এতো বকবক করা মানুষ টা কে তাইতো!

আমি সাওয়াত
মাস্টার্স এর জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। পাশাপাশি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি।মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি।মা-বাবা,আর একটা মাত্র বোন নিয়েই আমাদের পরিবার।

আজ পরিবেশ টা এতটা সুন্দর তাও মনটা খারাপ।
আসলে আজ আমার প্রমোশন পাওয়ার কথা ছিলো কিন্তু শেষ মুহুর্তে এসে শুনি স্যার প্রমোশন দেওয়ার সিদ্ধান্তটাই ক্যান্সেল করেছে। শুনেই মনটা এতোটাই খারাপ হয়ে গেল ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম।সেই ২ঘন্টা যাবৎ এখানে বসে আছি।
এটা আমার খুব প্রিয় জায়গা। আমার যখন খুব মন খারাপ হয় তখন এখানে এসে বসে থাকি।আবার যখন খুব বেশি খুশি থাকি তখন ও এসে সময় কাটায়।
কেনো জানিনা এই জায়গায় আসলেই আমার মনে এক ধরনের শান্তি লাগে।
হঠাৎ দেখি পাশ দিয়ে এক ছোট মেয়ে রজনীগন্ধা বিক্রি করছে।আমি তাকে ডাক দিলাম এবং একগুচ্ছ রজনীগন্ধা নিলাম।
রজনীগন্ধা হাতে নিয়ে আকাশ পানে তাকিয়ে চোখ টা বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেললাম, চোখ বেয়ে গড়িয়ে পরে পানি।


আজ তোমাকে বড্ড মনে পড়ছে সাইরা।সেদিনও আমার হাতে ছিলো একগুচ্ছ রজনীগন্ধা পাশে ছিলে তুমি।আর জায়গাটা ও একই কিন্তু আজ তুমি নেই।তুমি আমাকে ছেড়ে চলে গেলে অনেক দূর।সেদিন আমাকে একা রেখে চলে গেলে,আজও ভুলতে পারিনি কখনো পারবো না।দুনিয়ায় আমরা এক হইনি হয়তো সেখানে আমরা এক হবো।দেখো তোমার প্রিয় রজনীগন্ধা হাতে নিয়ে আমাদের সেই প্রিয় জায়গায় আমি বসে আছি। শুধু তুমিই নেই বলে আজও আমিই অসম্পূর্ণ।

বিষয় ভিত্তিক সংবাদ
যোগাযোগspot_img

সর্বাধিক পঠিত