হাসান মাহমুদ
চৈত্রের দাবদাহে ঝলসে যায়
গাঙচিলের দুটি ডানা,
পুড়ছে ধরিত্রী ভীষণ খরায়
তোমার আছে কী জানা?
মরুময় শুকনো খাল-বিল
বিবর্ণ পাতারা ঝরে পড়ে
আজও তৃষ্ণার্ত আবাবিল
ডাকে তোমায় স্বকাতরে।
ফেঁটে চৌচির ফসলের জমি
তেমনি তপ্ত তাপে পুড়ছি
জানো না তো তুমি
কতটা বিরহ জ্বালায় জ্বলেছি।
তুমি মেঘ হয়ে এসো
চাতক পিপাসা মেটাতে,
তৃষ্ণার জল হয়ে ভালোবাসো
তরু-ছায়া খুঁজি তোমাতে।








