গ্রীষ্মের কথা

শাকিলা নাছরিন পাপিয়া

গ্রীষ্ম খুব রাগী। শুধু গ্রীষ্মই নয়, তার বন্ধু বৈশাখ আর জ্যৈষ্ঠেরও অনেক রাগ।

বৈশাখের সঙ্গে একদিন সূর্য আপুর ঝগড়া লাগলো।তখন ছুটে এলো গ্রীষ্মের বড় ভাই রোদ। সূর্য আর রোদ রাগে জ্বলজ্বল করতে থাকে।মনে হয় যেন সারা পৃথিবীতে আগুন লেগেছে।

এই ঝগড়ার খবর পেয়ে কালবৈশাখী খালামনি তার ঘন কালো কেশ উড়িয়ে ধুম করে চলে এসে সহসাই ঘরবাড়ি, গাছপালা সব তছনছ করে দেয়।

জ্যৈষ্ঠ রাগী হলেও তার মুখে মধু। তার ভাইবোন আম, জাম, কাঁঠাল, লিচু, জামরুল সহ সবাই খুবই মিষ্টি মিষ্টি কথা বলে। তাদের কথা শুনে সবার মন ভরে যায়। যেন রসে ভরপুর কথামালা।

জ্যৈষ্ঠ রাগী হলেও সুন্দর, মিষ্টি কথার জন্য তাকে সবাই ভালোবাসে।

আরও পড়ুন

তুমি মেঘ হয়ে এসো

0
হাসান মাহমুদ চৈত্রের দাবদাহে ঝলসে যায় গাঙচিলের দুটি ডানা, পুড়ছে ধরিত্রী ভীষণ খরায় তোমার আছে কী জানা? মরুময় শুকনো খাল-বিল বিবর্ণ পাতারা ঝরে পড়ে আজও তৃষ্ণার্ত আবাবিল ডাকে তোমায় স্বকাতরে। ফেঁটে চৌচির ফসলের...

আরও পড়তে পারেন

তুমি মেঘ হয়ে এসো

হাসান মাহমুদ চৈত্রের দাবদাহে ঝলসে যায় গাঙচিলের দুটি ডানা, পুড়ছে ধরিত্রী ভীষণ খরায় তোমার আছে কী জানা? মরুময় শুকনো খাল-বিল বিবর্ণ পাতারা ঝরে পড়ে আজও তৃষ্ণার্ত আবাবিল ডাকে তোমায় স্বকাতরে। ফেঁটে চৌচির ফসলের...

অক্টোবর রেইন

জান্নাতুল ফেরদৌস সামিয়া অক্টোবরের প্রথম বৃষ্টি। বাতাসে হালকা শীতের গন্ধ। প্রিয় রঙের 'আধাভাঙা সৈনিক'টাকে প্রতিদিনের মতো ব্যাগে ঢুকিয়ে নিলাম। সৈনিক বলতে ছাতা। ওর দুটো শিক...

নীল দরজা

 সায়মা বিনতে ইসমাইল বাড়িটায় প্রথম রাতেই আমি বুঝেছিলাম, কিছু একটা ঠিক নেই। অস্বাভাবিক কিছু নয়। পুরোনো বাড়ি হলে শব্দ হবেই - কাঠের দরজা কড়কড় করবে, জানালায়...