অভিমান থেকে শুরু হওয়া বন্ধুত্ব

নুজহাত তাবাসসুম ইপ্সিতা

আমি যখন ষষ্ঠ শ্রেণীতে ছিলাম তখন আমার পাশে একটি মেয়ে বসত তার নাম ছিল সুকন্যা। সুকন্যার ব্যাপারে আমি কিছু কথা আমার ক্লাসের অন্য মেয়েদের কাছে আগেই শুনেছিলাম।সুকন্যার সাথে আমার প্রায়ই ঝগড়া হতো। যদি আমি কোন ক্লাসে পড়া তুলতে দেরি করতাম অথবা হোম ওয়ার্ক আনতে ভুলে যেতাম, তাহলে টিচারের কাছে আমার নাম অভিযোগ করত তখন আমি ওর উপর খুব রেগে যেতাম, আমার খুব অভিমান হতো। কিন্তু মাঝে মাঝে ওর ওই ব্যাপারটা আমাকে খুব ব্যথিত করে তুলত। এজন্য আমি ওর সাথে ভালো ব্যবহার করতে চাইতাম সে যদি কোনদিন টিফিন আনতো না সেদিন আমি আমার টিফিন ওকে খেতে দিতাম। উপন্যাসী ব্যাপারটা হচ্ছে যখন ওর তিন অথবা চার বছর বয়স তখন ওর মা একটা অসুখে মারা যান চাকরির জন্য বিদেশে থাকতেন। সুকন্যা ওর দাদা দাদীর সঙ্গে থাকতো এমন কি ওর কোন ভাই বোনও ছিল না। এভাবে চলতে চলতে কতদিন পর দেখা গেল যে সুকন্যা আমার অনেক ভালো বান্ধবী হলো। সকলকে দেখে বুঝে সন্তানের কাছে তার মনে কী প্রভাব পরে। অনেক মা হারা সন্তানের মধ্যে সুকন্যা একজন। তাই আমি মনে করি যাদের মা আছে তাদের মা থাকতে মূল্য বোঝা উচিত। সুকন্যা আমার অনেক ভালো বান্ধবী ছিল কিন্তু ষষ্ঠ শ্রেণীতে পড়ার পর ও এই স্কুল ছেড়ে অন্য স্কুলে চলে যায়। আমি ওর কথা সবসময় মনে রাখবো। ও আমার অনেক ভালো বান্ধবী ছিল আছে আর সবসময় থাকবে।

আরও পড়ুন

তুমি মেঘ হয়ে এসো

0
হাসান মাহমুদ চৈত্রের দাবদাহে ঝলসে যায় গাঙচিলের দুটি ডানা, পুড়ছে ধরিত্রী ভীষণ খরায় তোমার আছে কী জানা? মরুময় শুকনো খাল-বিল বিবর্ণ পাতারা ঝরে পড়ে আজও তৃষ্ণার্ত আবাবিল ডাকে তোমায় স্বকাতরে। ফেঁটে চৌচির ফসলের...

আরও পড়তে পারেন

তুমি মেঘ হয়ে এসো

হাসান মাহমুদ চৈত্রের দাবদাহে ঝলসে যায় গাঙচিলের দুটি ডানা, পুড়ছে ধরিত্রী ভীষণ খরায় তোমার আছে কী জানা? মরুময় শুকনো খাল-বিল বিবর্ণ পাতারা ঝরে পড়ে আজও তৃষ্ণার্ত আবাবিল ডাকে তোমায় স্বকাতরে। ফেঁটে চৌচির ফসলের...

অক্টোবর রেইন

জান্নাতুল ফেরদৌস সামিয়া অক্টোবরের প্রথম বৃষ্টি। বাতাসে হালকা শীতের গন্ধ। প্রিয় রঙের 'আধাভাঙা সৈনিক'টাকে প্রতিদিনের মতো ব্যাগে ঢুকিয়ে নিলাম। সৈনিক বলতে ছাতা। ওর দুটো শিক...

নীল দরজা

 সায়মা বিনতে ইসমাইল বাড়িটায় প্রথম রাতেই আমি বুঝেছিলাম, কিছু একটা ঠিক নেই। অস্বাভাবিক কিছু নয়। পুরোনো বাড়ি হলে শব্দ হবেই - কাঠের দরজা কড়কড় করবে, জানালায়...