গল্পের প্রতিধ্বনি ৩.০ || গল্প লেখা প্রতিযোগীতার ফলাফল ও বিজয়ীরা

অভিনন্দন!

প্রতিধ্বনির গল্প লেখা প্রতিযোগিতা ‘গল্পের প্রতিধ্বনি’-এর বিজয়ী গল্পকারদের অভিনন্দন ও শুভেচ্ছা।৩য় বারের মতো প্রতিধ্বনি আয়োজন করেছে গল্প লেখা প্রতিযোগিতা। গল্পের প্রতিধ্বনি ৩.০ প্রতিযোগিতায় ব্যাপক সাড়া দিয়েছেন নবীন-প্রবীন গল্পকারেরা।আমরা গল্পকারদের অভূতপূর্ব সাড়া পেয়ে কৃতজ্ঞ।গল্প লিখেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তের গল্পকারেরা।অবশেষে প্রতিধ্বনি সেরা তিনটি গল্প বাছাই করেছে।প্রতিযোগিতায় প্রকাশিত চমৎকার সব গল্প থেকে সেরা গল্প বাছাই করা বেশ দুঃসাধ্য।আমাদের ইচ্ছে ছিল কমপক্ষে দশজন লেখককে পুরষ্কৃত করার।কিন্তু বেশ কিছু সীমাবদ্ধতা থাকায় তা সম্ভব হয়ে উঠেনি।তাই যারা বিজয়ী হতে পারেননি তাদের হতাশ হওয়ার কিছু নেই।প্রতিযোগিতা অংশগ্রহন করা বেশ কিছু গল্পকারদের লেখা অগ্রাধিকার পাবে প্রতিধ্বনির পরবর্তী প্রিন্ট সাময়িকীতে।
আশা রাখি ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে প্রতিযোগিতার আয়োজন করবে প্রতিধ্বনি।

গল্পের প্রতিধ্বনি’র বিজয়ী তিন গল্পকার:

১ম
গল্পকার: প্রীতিদীপা দাশ
গল্প: ভেলকি

২য়
গল্পকার:
মুজাহিদ শিহাব
গল্প: শেষ বাসের যাত্রী

৩য়
গল্পকার:
মায়িশা আবসারী আদীবা
গল্প: অন্ধকারে আবছা দেখা যায়

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী বিজয়ী তিন গল্পকার বই উপহার পাবেন এবং সার্টিফিকেট (মেইলের মাধ্যমে সফট কপি) পাবেন।তাছাড়া বিজয়ী গল্পকারদের গল্পগুলো প্রতিধ্বনির পরবর্তী যেকোনো সাময়িকীতে প্রকাশিত হতে পারে।
প্রতিধ্বনির পক্ষ হতে বিজয়ী গল্পকাররা যে মেইল থেকে গল্প পাঠিয়েছিলেন সে মেইলে যোগাযোগ করা হবে।

প্রতিধ্বনি শীঘ্রই নতুন আয়োজন নিয়ে ফিরছে…

আরও পড়ুন

অক্টোবর রেইন

0
জান্নাতুল ফেরদৌস সামিয়া অক্টোবরের প্রথম বৃষ্টি। বাতাসে হালকা শীতের গন্ধ। প্রিয় রঙের 'আধাভাঙা সৈনিক'টাকে প্রতিদিনের মতো ব্যাগে ঢুকিয়ে নিলাম। সৈনিক বলতে ছাতা। ওর দুটো শিক...

আরও পড়তে পারেন

অক্টোবর রেইন

জান্নাতুল ফেরদৌস সামিয়া অক্টোবরের প্রথম বৃষ্টি। বাতাসে হালকা শীতের গন্ধ। প্রিয় রঙের 'আধাভাঙা সৈনিক'টাকে প্রতিদিনের মতো ব্যাগে ঢুকিয়ে নিলাম। সৈনিক বলতে ছাতা। ওর দুটো শিক...

নীল দরজা

 সায়মা বিনতে ইসমাইল বাড়িটায় প্রথম রাতেই আমি বুঝেছিলাম, কিছু একটা ঠিক নেই। অস্বাভাবিক কিছু নয়। পুরোনো বাড়ি হলে শব্দ হবেই - কাঠের দরজা কড়কড় করবে, জানালায়...

বটবৃক্ষ || পর্ব ১

লেখক: জান্নাতুল ফেরদৌস শিফা১.দোকানটার নাম 'স্টেশনারি'। হ্যাঁ,এখানে শুধু স্টেশনারি আইটেমই বিক্রি হয়, যেমন: খাতা, কলম, ডাইরি,জ্যামিতি বক্স, স্কেল ইত্যাদি। তটিনীর মনে হচ্ছে দোকানদার ভদ্রমহিলাটি...